মহান স্রষ্ঠা যে বাণী দিয়ে কুরআন মজিদ নাযিল শুরু করেছেন, তার প্রথম কথাটি ‘পড়’। জ্ঞান অর্জন কর। তাই মহানবী (সঃ) বলেছেন প্রতিটি মুসলিম নর-নারীর উপর জ্ঞানার্জন ফরজ। একটি জাতি উন্নয়নে পুরুষের পাশাপাশি নারী শিক্ষার প্রয়োজনীয়তা কম না বরং অপরিসীম।
এই মূল মন্ত্রকে সামনে রেখে নারী জাগরণের অগ্রদূত ও প্রগতির দিশারী বেগম রোকেয়ার আদর্শে অনুপ্রাণিত ও উদ্দীপ্ত হয়ে ১৯৬৯ সালের ১লা জানুয়ারী স্থানীয় বিত্তশালী সচেতন মহলের সহযোগিতায় ৮৬ শতক জমির উপর প্রতিষ্ঠা লাভ করে-এ বিদ্যাপীঠ।
সূচনালগ্নে গোলপাতার ছাউনি দিয়ে ছোট্ট একখানা চালাঘর তুলে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত একটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে কাজ শুরু করা হয়। মানবিক ও বিজ্ঞান এই দুইটি বিভাগ নিয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টির পথ চলা শুরু হয়। ২০০৬ হইতে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হয়।